1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় ধর্ষণের মামলায় ৯ বছরের এক শিশুকে গ্রেফতার করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলায় ৯ বছরের এক শিশুকে গ্রেপ্তার করার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ১নং ট্রফিক মোড়ে মানববন্ধনে গাইবান্ধার বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অভিযুক্ত শিশুর বাবা বলেন, পারিবারিকভাবে আমাদের হেনস্তা করতে পরিকল্পিত ভাবে মামলাটি করা হয়েছে। আমার শিশু ছেলেকে নিজ বাড়ীর উঠান থেকে তুলে নিয়ে যায় সাঘাটা থানা পুলিশ । কয়েক ঘন্টা থানায় আটকে রেখে ধর্ষণ মামলার কোর্টে চালন করে। আমার ছেলে একটি শিশু মেয়েকে জোর করে ধর্ষণ করার উপযুক্ত বয়সে এখনও পৌঁছায়নি। আমার ছেলের মুক্তির দাবী জানাই এবং আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

উলেখ্য, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৯ বছরের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটি স্থানীয় আলোক বর্তিকা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। গ্রেফতারের পরে সেদিন সন্ধ্যায় শিশুটিকে আদালতে পাঠানো হলে আদালতের বিচারক শিশুটিকে গাইবান্ধা জেলা কারাগারের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft