1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ভোক্তা অধিকারের ২৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার নতুনবাজার, পুরাতন বাজারসহ মোট ৩টি বাজারের ৬টি প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ব্যবসায়ীদেরকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারি পরিচালক মো: আব্দুস সালাম তালুকদার।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহা-পরিচালক (অতিঃ সচিব) বাবলু কুমার সাহা ও গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন এর নির্দেশনা ও তত্ত্বাবধানে গাইবান্ধা শহর সহ সদর উপজেলায় ৩টি বাজারে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।

এর মধ্যে শহরের পুরাতন বাজারে ২৩ হাজার টাকা, হকার্স মার্কেটে ৩ হাজার ও সাদুল্লাপুরে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা।

এসময় উপস্থিত ছিলেন- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ গাইবান্ধার কম্পানি কমান্ডার এ,এসপি মো: মুন্না বিশ্বাস ও গাইবান্ধা জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft