1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় বিআরডিবি’র ‘শরিক’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে শরিক (চতুর্থ পর্যায়) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন্ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে গাইবান্ধা বিআরডিবি। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের অর্থায়নে এবং হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এতে স্বাগত বক্তব্য দেন গাইবান্ধা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. আবদুস সবুর। এরপর হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনের গাইবান্ধা জেলা সমন্বয়কারী মো. মিলন চৌধুরী প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। পরে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে ও শরিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছা. সালমা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বিআরডিবির পরিচালক (প্রশিক্ষণ) সাঈদ কুতুব এবং গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সচিব এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রকল্পটি ২০১৭ সালের জানুয়ারি থেকে গাইবান্ধা ও বরিশাল জেলার সবগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে কাজ করছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু বলেন, এই প্রকল্পটি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করছে। প্রকল্পটি স্ব-স্ব ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করেছে। যার সুফল পাচ্ছে সেই ইউনিয়নের অধিবাসীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft