1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় প্রতিপক্ষকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে আটক-২

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখার এসআই মোঃ জহুরুল হক সঙ্গীয় ফোর্সসহ ইং ১৮-৯- ২০২০ তারিখ রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ইং ১৯-৯২০২০ তারিখ রাত ৩.১৫ ঘটিকা সময় খোলা হাটি ফকির পাড়া জামে মসজিদ এর নিকট (১) মোঃ রায়হান মিয়া (২৯) পিতা-মজনু মিস্ত্রি, সাং-বাড়াই পাড়া (২) মোঃ শাকিল মিয়া (২৩) পিতা-মোঃ সাইফুল মিয়া (৩) মোঃ রাসেল মিয়া (৩৫) পিতা-মোহাম্মদ সবুর উদ্দিন (৪) রিজু মিয়া (৩৩) পিতা-মোঃ ইসাহাক আলী সকলের সাং- পশ্চিম কমোরনই থানা ও জেলা গাইবান্ধাগন এসে জানায়, জনৈক নুর আলম (২৮) পিতা-নুরুন্নবী সাং- কমোরনই থানা ও জেলা গাইবান্ধা তার বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ করে তার টিনের ছাপড়া ঘরে শুয়ে আছে। রাসেল ও রিজুকে দেখাইয়া রায়হান বলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কোথায়, কোথায় আছে তা দেখাইয়া দিবে এবং বাড়িও দেখাইয়া দিবে। রাসেল ও রিজুকে ডিবি পুলিশ আলাদাভাবে জিজ্ঞাসাবাদকালে এস আই জহুরুল হক গোপনে নুর আলম সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। বিষয়টি আঁচ করতে পেরে রায়হান ও শাকিল কৌশলে উক্ত স্থান থেকে পালিয়ে যায়। পরে রাসেল ও রিজুকে নিয়ে স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নুর আলমের টিনের ছাপরা ঘরে গেলে রাসেল সুনির্দিষ্টভাবে বেড়ায় ঝুলানো শপিং ব্যাগে ও বেড়ার ভাঁজে পলিথিনের পোঁটলায় ইয়াবা আছে মর্মে দেখাইয়া দেয়। রাসেলের কথা বার্তা সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে উপস্থিত লোকদের সম্মুখে স্বীকার করে, কয়েকদিন আগে নুর আলম ও তার চাচা মজিবরের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্ব ও মামলা হলে নুর আলম জামিনে আসে। এতে ক্ষুব্ধ হয়ে মজিবরের স্ত্রী রানী বেগম আবারো মামলা দেয়ার জন্য রায়হান, শাকিল, রিজু ও তার সঙ্গে গোপন শলাপরামর্শ করে। রানী বেগমের নির্দেশে রাসেল ও রায়হান গোপনে রাত ৮টার সময় নুর আলমের টিনের ছাপড়া ঘরে ইয়াবার পোটলা শপিং ব্যাগের মধ্যে রেখে দেয়। ডিবি পুলিশকে সংবাদ দিয়ে নুর আলমকে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে। ঘটনার পর হতে রায়হান শাকিল ও রানী বেগম পলাতক আছে। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৬ তাং ১৯-৯-২০২০ ইং ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১)টেবিলের ১০(ক)/৪১ দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft