1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

খুলনায় মাদরাসা ছাত্র মুসা হত্যা: ৪ জনের ফাঁসি

  • আপডেট হয়েছে : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬ বার পড়া হয়েছে

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মাদরাসা ছাত্র ও মুদি দোকানি মুসা শিকদার হত্যা মামলায় ৪ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় দুই জনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত ৪ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- বনি আমিন শিকদার (২০), রাহিম শেখ (২১), রাজু শিকদার (২০) ও নুহু শেখ (২৭)। খালাস পেয়েছেন সিরাজ শিকদার (৫২) ও জসিম শিকদার (৫৯)।

আইনজীবীরা জানান, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার আঠারোবেকী নদী থেকে পুলিশ মুসা শিকদারের মরদেহ উদ্ধার করে। মুদি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুসাকে আসামিরা শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছিল।

এ ঘটনায় নিহতের বাবা মুস্তাকিম শিকদার ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় হত্যা মামলা রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী ৬ জনকে আসামি করে ২০১৯ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!