1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

খালেদা জিয়া মুক্তি পেয়েছে শেখ হাসিনার মানবিকতায়: হানিফ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছেন। বিএনপি প্রধান আইনি প্রক্রিয়ায় মুক্ত হননি, শেখ হাসিনার মানবিকতার কারণে তিনি মুক্তি পেয়েছেন। এরপরেও কোন লজ্জায় বিএনপি নেতারা সরকারকে দোষারোপ করে তা বোধগম্য নয়।

আজ মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে মানবতা দেখিয়ে বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিল তার জন্য বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কিন্তু সেটা না করে উল্টো সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিষেদগার নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft