1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

কঙ্গোয় স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, নিহত ৫০

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে স্বর্ণের খনি ধসের ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশটির পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে ।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী এ খনি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ।

কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, ‘খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই।’

দুর্ঘটনা কবলিত ওই খনিটি অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। কঙ্গোতে এমন অনেক অবৈধ খনিই রয়েছে। এগুলি সরকারি নিয়ম-নীতির বাইরেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। ফলে প্রায়ই সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।

প্রতি বছর এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের জুনে অবৈধভাবে পরিচালিত আরও একটি খনিতে কাজ করার সময় আরও ৪৩ জন প্রাণ হারায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft