1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

এক মাস পরেই সাধারণ মানুষ পাবে ভ্যাকসিন!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

একটি কার্যকর ভ্যাকসিনের জন্য দিশেহারা বিশ্ব। চীন ও রাশিয়া তাদের আবিষ্কৃত ভ্যাকসিন সফল দাবি করলেও এখনও সেটি বিশ্বব্যাপী অনুমোদন পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও সেটি অনুমোদন দেয়নি।

তবে চীন দাবি করছে তাদের ভ্যাকসিন কার্যকর। এজন্য চলতি বছরের নভেম্বর মাসেই বাজারে আনছে দেশটি। একই সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সেটি।

আলজাজিরা জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) চীনের রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) বায়োসেফটি বিষয়ক প্রধান বিশেষজ্ঞ গুইঝেন উ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে বলেন, এরই মধ্যে দুটি ভ্যাকসিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভ্যাকসিন দুটিকে অনুমোদন দেয়া হয়েছে। আরো একটি ভ্যাকসিনের মূল্যায়ন করা হচ্ছে।

গুইঝেন আরও বলেন, ‘ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে মসৃণ গতিতে। নভেম্বরের শুরুতে বা ডিসেম্বরে সাধারণ চীনা নাগরিক এসব ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন।’

তিনি বলেন, ‘একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি নিজে এই ভ্যাকসিন নিয়েছি। এখন আমি সুস্থ বোধ করছি। এই ভ্যাকসিন এক থেকে তিন বছর কার্যকর থাকতে পারে শরীরে।’

এ বিশেষজ্ঞ আরো জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বে গবেষণায় এগিয়ে আছে চীন। বিশ্বজুড়ে এখন এ রকম ৯টি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। এই নয় ভ্যাকসিনের মধ্যে ৫টিই চীনের আবিষ্কার।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় তিন কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন ৯ লাখ ৩০ হাজারের বেশি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft