1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে গুলি করে হত্যার নির্দেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ায় প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে সীমান্ত পেরিয়ে চীন থেকে নিজ দেশে ঢুকে পড়াদের গুলি করে হত্যার নির্দেশ জারি।

দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার রবার্ট আব্রামস এ তথ্য জানিয়েছেন। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাব মোকাবিলা করা প্রায় অসম্ভব দারিদ্রপীড়িত উত্তর কোরিয়ার জন্য।

এদিকে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) আয়োজিত এক অনলাইনে সম্মেলনে অংশ নিয়ে আব্রামস বলেন, চীনা সীমান্তের এক অথবা দুই কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে উত্তর কোরিয়া। সেখানে উত্তর কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। করোনা প্রতিরোধে সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়াদের গুলি করে হত্যার অনুমতি দেয়া হয়েছে বাহিনীদের।

গত বছরের ডিসেম্বরে মিত্র ও প্রতিবেশি চীন থেকে এই ভাইরাসের উৎপত্তি এবং বিশ্বজুড়ে ব্যাপক প্রাদুর্ভাব চললেও উত্তর কোরিয়া এখন পর্যন্ত একজন রোগী পাওয়ার তথ্যও নিশ্চিত করেনি।

কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার রবার্ট আব্রামস বলেছেন, সীমান্ত বন্ধ করে দেয়ার কারণে চোরাই পণ্যের চাহিদা বেড়ে যায়। ফলে কর্তৃপক্ষ সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়।

এদিকে সংক্রমণের বিস্তার রোধে গত জানুয়ারিতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় পিয়ংইয়ং।

জুলাইয়ে দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, করোনার বিস্তার প্রতিরোধে দেশে জরুরি অবস্থা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft