1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

আবদার বিদেশ ভ্রমণ সাড়ে ৯ কোটি টাকা একনেক সভায় ২ কোটি ২০ লাখ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দু’টি প্রকল্পে বিদেশ ভ্রমণ ব্যয় হিসাবে সাড়ে ৯ কোটি টাকা চাওয়া হলেও তা কমিয়ে ২ কোটি ২০ লাখ টাকা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোট চার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পে দু’টি হলো-আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন উন্নয়ন ও মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং।

মঙ্গলবার গণভবন থেকে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এসময় গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন।

অন্যদিকে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত ছিলেন। সভাশেষে প্রকল্পের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন উন্নয়ন প্রকল্পের আওতায় বিদেশ সফর বাবদ ৪ কোটি ৫০ লাখ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু একনেক সভায় আমরা কমিয়ে মাত্র ৭০ লাখ টাকা রেখেছি। আমরা বিদেশ সফরে বরাদ্দ দেবো, তবে অযৌক্তিক বরাদ্দ দেবো না। এ জন্য ভ্রমণ ব্যয় কমানো হয়েছে।

এছাড়া মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আওতায় ৫ কোটি টাকা ভ্রমণ ব্যয় চাওয়া হয়েছিল। একনেক সভায় এ ব্যয় কমিয়ে দেড় কোটি টাকা রাখা হয়েছে। ফলে একনেক সভায় এ প্রকল্পে ভ্রমণ ব্যয় কমেছে ৩ কোটি ৫০ লাখ টাকা। ফলে একনেক সভায় দুটি প্রকল্পে ভ্রমণ ব্যয় বাবদ কমানো হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft