1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ‘সাদুল্লাপুরের উন্নয়নে করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে গতকাল ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন করা হয়। কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, শিক্ষার্থী তানিয়া ইশরাক লতা ও মাইদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা। শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত. ‘সাদুল্লাপুরের উন্নয়নে করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী ‘ক’ গ্রুপ, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপ, একাদশ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত ‘গ’ গ্রুপ ও সকলের জন্য উমুক্ত ‘ঘ’ গ্রুপ মোট ৫টি গ্রুপে অনুষ্ঠিত হয়। অপরদিকে ‘সাদুল্লাপুরের প্রাকৃতিক সৌন্দর্য’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নার্সারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত একটি গ্রুপে। প্রতিটি গ্রুপে ১০ জন করে মোট ৬০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিটি গ্রুপে প্রথম পুরস্কার ৩ হাজার টাকার বই, ২য় পুরস্কার ২ হাজার ৫০০ টাকার বই, ৩য় পুরস্কার ২ হাজার টাকার বই, ৪র্থ পুরস্কার দেড় হাজার টাকার বই, ৫ম পুরস্কার ১ হাজার টাকার বই ও ৬ষ্ঠ থেকে দশম পর্যন্ত ৫০০ টাকার বই পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft