1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

৩৭তম বিসিএস: সুপারিশপ্রাপ্তদরে নিয়োগ দিতে রুল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

৩৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে উত্তীর্ণদের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত ২৭ জনকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

২৭ জন প্রার্থীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৬ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের জনপ্রশাসন সচিব, অর্থসচিব, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভার্চ্যুয়ালি রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

পরে আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৭তম বিসিএসে পিএসসি মোট এক হাজার ৩১৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ২০ মার্চ, ১৭ এপ্রিল, ৫ মে, ১৬ জুলাই ও ২৯ জুলাই এবং চলতি বছরের ১৮ মার্চ তারিখে একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এক হাজার ২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ দিলেও রিট আবেদনকারী ২৭ জনকে আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।

তিনি জানান, এই ২৭ জন নিয়োগপ্রাপ্তদের মতো সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের নিয়োগ না দেওয়া সম্পূর্ণভাবে সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। তাই তারা এই প্রজ্ঞাপন থেকে তাদের নাম বাদ দেওয়া এবং সুপারিশকৃতদের স্ব-স্ব পদে নিয়োগ দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন বলে জানান ছিদ্দিক উল্লাহ মিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft