1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

২৪ ঘন্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৮৭

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৪৮৭ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন।

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৩ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৬৮৬ জন, ৭৯ দশমিক ০২ শতাংশ এবং নারী ৭১৩ জন, ২০ দশমিক ৯৮ শতাংশ।

রবিবার (০৯ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১০ হাজার ৭৬৯টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি নমুনা।’

কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৩৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ।

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন রয়েছেন।’

এ পর্যন্ত বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং হার শূণ্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, দশমিক ৫৩ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৩ জন, দশমিক ৯৮ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৯ জন, ২ দশমিক ৬২ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরে ২১৮ জন, ৬ দশমিক ৩৬ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরে ৪৭১ জন, ১৩ দশমিক ৮৫ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরে ৯৭১ জন, ২৮ দশমিক ৬৮ শতাংশ এবং ষাটোর্ধ্ব ১ হাজার ৫৯৯ জন, ৪৬ দশমিক ৯৮ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা বলেন, যে ৩৪ জন গত ৩০ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে ১ জন।’

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৬২৭ জন, চট্টগ্রামে ৮০৪ জন, রাজশাহী ২১৩ জন, খুলনা ২৫৯ জন, বরিশাল ১৩২ জন, সিলেটে ১৫৮ জন, রংপুরে ১৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬২৮ জন, ছাড় পেয়েছেন ৭১৩ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৫৬ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩৭ হাজার ৭২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯২৪ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ৫৬ জন, ছাড়া পেয়েছেন ২ হাজার ২৫৮ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৫২ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৩৩৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৭৪০ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft