1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯ জনের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায়ও নতুন করে আরও ২ হাজার ৯৭৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এইসময়ে মধ্যে সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৭ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৬০৬ জন, ৭৮ দশমিক ৮৩ শতাংশ এবং নারী ৭০০ জন, ২১ দশমিক ১৭ শতাংশ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৮৯টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১২ হাজার ৭০৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা।

কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন ও বাকিরা বিভিন্ন বয়সী রয়েছেন।

এ পর্যন্ত বয়সভিত্তিক মৃত্যুর হার ৩১ থেকে ৪০ বছর বয়সী ২১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের ৯৪৭ জন, ষাটোর্ধ্ব ১ হাজার ৫৪৯ জন এবং বাকিরা বিভিন্ন বয়সের রয়েছেন।

যে ৩৯ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন করে। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন, বাড়িতে ৭ জন।’

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ও শতকরা হারে ঢাকা বিভাগে ১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রামে ৭৯১ জন, রাজশাহী ২০২ জন, খুলনা ২৪২ জন, বরিশাল ১৩০ জন, সিলেটে ১৫৬ জন, রংপুরে ১৩০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৩৯ জন মারা গেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যৃবরণ করেছেন ৩০ জন এবং বাড়িতে ৯ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft