1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

হাওরে প্রাণ হারালো পলাশবাড়ির কৃতি সন্তান মাহমুদুল হাসান চৌধুরী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন হাওরের ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান চৌধুরী (৩২) গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নানিয়াপাড়া গ্রামের হাজী আবদুল মালেক চৌধুরীর ছেলে। তিনি দিনাজপুরে ফুলপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পে সহকারী প্রোগ্রামার ছিলেন।

আহতরা হলেন- ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টারের বাসিন্দা আবুল খায়ের নিজামীর ছেলে তানভির খায়ের (৩০), ঢাকার মতিঝিল এলাকার আমিনুল হকের ছেলে শামসুল হক (৩৬) ও কুমিল্লার মমিনুল হকের ছেলে ফকরুল ইসলাম (২৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ১৪/১৫ জনের সমবয়সী বন্ধুরা একসঙ্গে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের দৃষ্টিনন্দন ওলওয়েদার সড়কে ঘুরতে যান।

সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের কাছে পানির ওপর হেলে থাকা পল্লী বিদ্যুতের একটি তারের স্পর্শে পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এ ঘটনায় পাঁচজন আহত হন। এদের মধ্যে মাহমুদুল হাসান চৌধুরী কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১০টার দিকে মারা যান।

এর আগে এক-ইকায়দায় জেলার বাজিতপুর হাওর পর্যটন এলাকায় চলতি মাসের প্রথম সপ্তাহে অপর এক পর্যটক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।

এ ছাড়া আহত নৌকার মাঝি কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাওনিয়া গ্রামের মুসলিম খাঁর ছেলে আবুল কালামকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft