1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত- এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১-গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন বঙ্গমাতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ প্রদর্শক। বঙ্গমাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনে অনুপ্রেরনা যুগিয়েছেন। বঙ্গমাতা বর্তমান ইতিহাসের এক মহিয়ষী নারী।
৮ আগষ্ট (শনিবার) দুপরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগষ্ট ১৯৭৫ একদল বিপদগামী সেনা সদস্য হাতে স্ব-পরিবারে নিহত হন। ঘাতকরা সেদিন ছোট্র শিশু রাসেলকেও মা করেনি। তারা সেদিন মনে করে ছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলে গোটা বাংলাদেশকে হত্যা করা হবে। কিন্তু পৃথিবির মানচিত্র থেকে মুছে যাবে বঙ্গবন্ধু’র নাম। ঘাতকদের সেই স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়নি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতি আজ কলঙ্ক মুক্ত হয়েছে। সময়ের ব্যবধানে স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এদের প্রতিহত করতে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় আরো বলেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। দেশে করোনা কালীন সময়ে সরকার যথাযথ পদপে গ্রহন করায় মৃত্যুর সংখ্যা কমছে।

আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ড. মাহাবুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক ভিপি রফিকুল ইসলাম, এসএমবি আদর্শ বিদ্যালয় ও কলেজের অধ্য মমিনুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শামীম মিয়া, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, আমলাগাছী ডি.ইউ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক সামছুজ্জামান মাহাবুব, শেপন রাণী, নন্দন কুমার, সোহেল প্রধান ও সাইফুল ইসলাম প্রমুখ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এমপি মহোদয় প্রতিষ্ঠানের চত্ত্বরে একটি নারিকেল চারা রোপন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft