1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

লরার আঘাতে যুক্তরাষ্ট্রে ১৪ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় লরার আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য লুইজিয়ানায় ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে।

অন্তত ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন লুইজিয়ানার গভর্নর বেল এডওয়ার্ডস। আর লোকজনের বাড়িঘরে গাছপালা উপড়ে পড়ে আরও চার জন নিহত হয়েছেন।-খবর এএফপির

ঘণ্টায় দেড়শ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে বৃহস্পতিবার লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে চার মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলে আঘাত হানে।

দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে তাণ্ডব চালানো লরার কারণে প্রায় ৯ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি শিল্প প্ল্যান্টের রাসায়নিকেও আগুন লাগে।

বিবিসি জানিয়েছে, পরে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও লরার কারণে এখনও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে।

বিপর্যয় মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন বেল এডওয়ার্ডস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শনিবার অঙ্গরাজ্য দুটিতে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে লরা ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশেও তাণ্ডব চালিয়েছিল। লরা ও আরেকটি ঝড় মার্কো ওই অঞ্চলের অন্তত ৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft