1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

যৌতুকের দাবিতে গাইবান্ধায় গৃহবধূকে সিগারেটের ছ্যাঁকা : গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

যৌতুকের দাবিতে রূপা আক্তার (২০) নামে এক গৃহবধূকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে তার স্বামী মো. আসাদুল ইসলামকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। আসাদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের মৌজা মালিবাড়ী সজাইপাড়া গ্রামের আব্দুল মজিদ ডিপটির ছেলে।
গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্যাতিতা রূপা আক্তারের মা মোছা. তারফিনা বেগম এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেন। তার আগেই মোছা. তারফিনা বেগমের মৌখিক অভিযোগে বুধবার রাতেই আসাদুলকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী খানপাড়া গ্রামের তারফিনা বেগম জানান, তার মেয়ে রূপা আক্তারের সঙ্গে দুইবছর আগে মৌজা মালিবাড়ী সজাইপাড়া গ্রামের আব্দুল মজিদ ডিপটির ছেলে আসাদুল ইসলামের বিয়ে দেন। বিয়ের পর থেকে আসাদুল যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়ই মারপিট করতেন। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও করা হয়। মাত্র ২৮ দিন আগে একটি সন্তান প্রসব করেছেন রূপা আক্তার। এমতাবস্থায় আসাদুল স্ত্রীকে এক লাখ টাকা আনার জন্য চাপ দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে বাড়িতে নিয়ে এসে এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে রূপার শরীরে সিগারেটের ছ্যাঁকা দেন আসাদুল ও তার পরিবারের লোকজন। পরবর্তীতে গত ১৯ আগস্ট রাতে একই দাবিতে মারপিট ও সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। এতে রূপা অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রূপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রূপা আক্তার জানান, যৌতুকের দাবিতে তার স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। এছাড়া একাধিকবার সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়তেন।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, মৌখিক অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে আসামি আসাদুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে নির্যাতনের কথা স্বীকার করেছেন। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft