1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মেয়ের ছবিতে বাজে মন্তব্য, যা বললেন সাকিবের স্ত্রী শিশির

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

সাকিব আল হাসানের মেয়ে আলাইনার একটি ছবিতে বাজে মন্তব্যকারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড় চলছে। এরইমধ্যে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

মেয়ের ছবি নিয়ে এবার মুখ খুললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির। তিনি বাজে মন্তব্যকারীদের চেয়ে বরং যারা ওই মন্তব্যগুলো ফলাও করে প্রচার করেছেন তাদের ওপরই বেশি বিরক্তি প্রকাশ করেছেন।

শুক্রবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, কি হচ্ছে তা আমি খেয়ালও করিনি কারণ, এতে আমরা বিব্রত হয়নি। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী যেমন আছেন তেমনি কিছু লোক আছেন যারা পছন্দ করেন না; এটা সম্পূর্ণ একটা প্যাকেজের মতো। আমরা সব সময় মানুষের আগ্রহের কেন্দ্রে থাকি এবং এটা ভালো। বিশ্বের অনেক সেলেব্রিটি অনেক গুরুতর বিষয় ফেস করেন কিন্তু অন্য দেশগুলোতে তাদের এতোটা সময় নেই যে, হাজারো ভালো কমেন্টের মধ্য থেকে ৪/৫টা খারাপ কমেন্ট খুঁটে খুঁটে বের করবে।

তিনি বলেন, আমি ওই সকল মন্তব্যকারীদের নিয়ে ভাবছি না কারণ সেগুলোতে আমরা বিব্রত হয়নি বরং ওই সকল পেজের এডমিনদের নিয়ে ভাবছি যারা ওই চারটা কমেন্ট খুঁজে বের করে ছোট্ট একটা বিষয়কে বড় করে তুলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে। চলুন, আপনাদের পেজের কিছু উন্নতি হোক! আমাদের মোটিভ এবং জীবনযাপনে কোন কিছুই প্রভাব ফেলবে না কারণ, এই তুচ্ছ বিষয়টা আমাদের মোটেও বিব্রত করেনি।

বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানেই স্ত্রী-কন্যাকে নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল আলাইনা। চুলে গোঁজা দুটো ফুল। আর সেই ছবিতেই নানা ধরনের বাজে মন্তব্য করতে দেখা গেছে কয়েকজনকে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, শিশুটিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্য পুলিশের চোখে পড়েছে। যে যে আইডি থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে সেগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সাকিব আল হাসান এ ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি। বিষয়টি নজরে আসার পর পুলিশ স্বপ্রণোদিত হয়েই কাজটি করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft