1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মুচলেকায় ছাড়া পেলেন সুপ্রিম কোর্টের ৪৩ জন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার আটক ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে মুচলেকায় এবং মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এসক কর্মকর্তা আটক হন।

আজ রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মুচলেকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেন।

এর আগে, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সেকশনের ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে তৎক্ষণাত আটক করে পুলিশ। পরে এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। এ সময় ৪৩ জনকে আটকের ঘটনায় বিক্ষোভ করতে থাকেন কর্মচারীদের একটি অংশ।

পরে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মধ্যস্থতায় করোনাকালে স্বাস্থ্যবিধি না মানা, সেকশনে কর্মকর্তা-কর্মচারীদের অযথা ও অযাচিত অবস্থান করা এবং ভবিষ্যতে সেকশনে অন্য কোনও অনিয়ম হবে না শর্তে ৪৩ জনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়।

এ বিষয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘সুপ্রিম কোর্ট একটি পবিত্র বিচারাঙ্গন। এখানে ঘুষ, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ চলছে, এ যুদ্ধে আমরা সবাই শরিক হতে চাই। তবে প্রশাসনিক সহযোগিতা ছাড়াও আমাদের কাজ করা সম্ভব না। তাই আমাদের কিছু নিয়ম রয়েছে, আমাদের এসব নিয়ম মেনে চলতে হবে। তাই ভবিষ্যতে আর এমন হবে না বলে আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft