1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মাহিন্দাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাশীন দল এসএলপিপি’র বিজয়ে সেদেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক লিখিত অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচনে এ বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের উপর শ্রীলংকার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা আন্তদেশীয় যোগাযোগ ত্বরান্বিতকরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ুর পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে একযোগে কাজ করে আসছে। বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠির বসবাসও এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত। বাংলাদেশে সরকারী সফরকালে আমি আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা বিশেষভাবে স্মরণ করছি, একই সঙ্গে স্মরণ করছি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ত্বরান্বিত করতে আমাদের মতবিনিময়।

শেখ হাসিনা বলেন, আপনি শ্রীলংকার সরকারে থাকার সময় আমাদের সরকার দু’দেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।

শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে’র সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গত ৫ আগস্ট শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft