1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মাতৃসদনে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) প্রসব বেদনা নিয়ে আসা দরিদ্র পরিবারের প্রসূতিকে চিকিৎসা সেবা না দিয়ে বিতাড়িত করায় দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা বেগমসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রবিবার (১৬ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শহরের ডিবি রোডে নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আজম আনাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, বায়লাদেশের ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকী, শিশু উম্মে নিলুফা তিন্নি, নাট্যকর্মী প্রভাষক শহীদুল্লাহেল কবীর ফারুক, সাপ্তাহিক আমাদের গাইবান্ধা পত্রিকার নির্বাহি সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, সংগঠনের শিক্ষা বিয়য়ক সম্পদক জাহিদ কামাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন কাশেম, সাধারণ সম্পাদক ফারহান শেখ, নিরাপদ যানবাহন চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, নিরাপদ চিকিৎসা চাই এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমূখ।

বক্তারা বলেন, গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) প্রসব বেদনা নিয়ে দরিদ্র পরিবারের গর্ভবতী মাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা বেগম তাদেরকে বের করে দেয়। কোন প্রতিকার না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করেন ওই প্রসূতি মা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft