1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে গুজবের নিন্দা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

ভারতের কয়েকটি কথিত ওয়েব পোর্টালে বাংলাদেশ নিয়ে গুজব প্রচারের নিন্দা জানিয়েছেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। সংশ্লিষ্ট সবাইকে এ সকল মিথ্যা তথ্য উপেক্ষা করার অনুরোধ করে ডেপুটি হাইকমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের কয়েকটি ওয়েব পোর্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপদেষ্টা, সামরিক ও নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে লক্ষ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নিবন্ধ এবং গুজব প্রচার করছে বলে আমাদের নজরে এসেছে।

ডেপুটি হাইকমিশন বলেন, বিশেষত বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আঘাত করার জন্য ওই সব পোর্টালগুলিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি বিকৃত ও ফটোশপ করে খবর প্রচার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দি ইস্টার্ন লিংক ডট কম, নি-নাউ ডট ইন এবং লুক ইস্ট ডট ইন নামের পোর্টালগুলির নাম উল্লেখ করে আরও জানানো হয়, এসব ওয়েব পোর্টালের নিয়ন্ত্রক ভারতের একজন কুখ্যাত সাংবাদিক, যিনি আগেও বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

২০১৭ সালে ওই সাংবাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান এবং হত্যার পরিকল্পনা হচ্ছে বলে ভিত্তিহীন ও ভুয়া প্রতিবেদন প্রকাশ করে বলেও জানায় ডেপুটি হাই কমিশন। প্রেস রিলিজে আরও বলা হয়, বাংলাদেশের সেনা ও নিরাপত্তাবাহিনী সম্পর্কেও উসকানিমূলক লেখা প্রকাশ করছে এসব ওয়েব পোর্টাল, যা সাংবাদিকতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। তথ্য- ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft