
তৎকালীন ১৯২১ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম স্বাধীন পলাশবাড়ীর স্থানীয় মানসপটে শতবছর পূর্তি ও এক’শো এক বছরে পদার্পণে ইতিহাস-ঐতিহ্য স্মৃতিচারণমূলক এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক কমিটির সদস্য সচিব পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটনের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে স্বাস্থবিধি অনুসরণ পূর্বক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন।
অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগ নেতা সাইফুলার রহমান তোতা চৌধুরী, আলী মোস্তফা রেজা গোলাপ, কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ’লীগ নেতা ভিপি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান আলমগীর মন্ডল, পলাশবাড়ী কৃষি প্রযুক্তি ইনিস্টিউট অধ্যক্ষ মিজানুর রহমান খাঁন সুজন, এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক মিজানুর রহমান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি নবীউল ইসলাম, স্বাধীন পলাশবাড়ী আন্দোলন কমিটির অন্যতম নেতৃত্ব মরহুম ফজর উদ্দিন তালুকদারের নাতি প্রভাষক আশরাফুল ইসলাম তালুকদার ও শিক্ষক রবিউল ইসলাম তালুকদার সোহেলসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির সদস্য গোলাম মোস্তফা, আব্দুল হামিদ, আব্দুল্ল্যা-আল মামুন, বকুল উদ্দিন, মনিরুজ্জামান মিথুন ও আক্তারুজ্জামান সুলতান।
বক্তারা শতবছর পর হলেও স্থানীয়ভাবে এমন একটি জনগুরুত্বপূর্ণ অধ্যায় জনসম্মুখে তুলে ধরায় উদযাপন কমিটির আয়োজকবৃন্দের প্রতি ভূয়সী প্রশংসাসহ কৃতজ্ঞতা জানান। আলোচকবৃন্দ তাদের অভিমতে স্বাধীন পলাশবাড়ীর ওইস্থানে অফিস আদালত স্থাপন ছাড়াও সামগ্রিক কার্যক্রম পরিচালনার স্বার্থে আন্দোলন কমিটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেন। পরবর্তী তৎসময় প্রতি সোম ও বৃহস্পতিবার নিয়মিত হাট বসিয়ে স্থানটির নামকরণ করা হয় ‘অফিসের হাট’।
স্বাধীন পলাশবাড়ীর ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বক্তারা স্থানটিতে যথাক্রমে বীরত্বপূর্ণ সাহসী আন্দোলনকারী নেতৃবৃন্দের নাম স্মৃতি ফলক স্থাপন, বিশেষ দিনটি নিয়মিত পালন, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নবপ্রজন্ম শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে আলোচনা সভা, স্বাধীন পলাশবাড়ীর প্রেক্ষাপটে নিজস্ব পতাকাটি সরকারিভাবে যথাযথ সংরক্ষণ এবং তৎসময়ের ন্যায় একটি অফিস ঘর স্থাপন করার দাবী সম্বলিত অভিমত ব্যক্ত করেন। সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশেষ অতিথি পৌর প্রশাসক প্রস্তাব সমূহ বাস্তবায়নে সমস্বরে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এরআগে ইতিহাস ঐতিহ্য নিয়ে নিজের লেখা মূল প্রবন্ধ পাঠ করেন আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক মন্জুর কাদির মুকুল।