1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বৈরুর ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩৫, বাংলাদেশি ৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

লেবাননের রাজধানী বৈরুর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪ বাংলাদেশির নিহতের খবর পাওয়া গিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ হাজার মানুষ। খবর আল জাজিরার।

ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শহর জুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় শহরটির তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও জানান তিনি। বিস্ফোরণে এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন।

ভয়াবহ এই বিস্ফোরণের পর বৈরুতের হাসপাতালগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। স্থান সংকটের কারণে হাসপাতালের বাইরেই আহতদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

ইরাকের প্রভাবশালী সংসদ সদস্য মুহাম্মদ আল বালদাওয়ি বলেছেন, বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে।

তিনি বুধবার আল-মা’লুমা সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি এটা নিছক একটা দুর্ঘটনা নয়। বরং, এর পেছনে কারও না কারও হাত রয়েছে।’

লেবাননের অর্থনীতিবিদ জিয়াদ নাসর উদ্দিন বলেছেন, বৈরুতের বন্দরে বিস্ফোরণের কারণে ইসরায়েল অর্থনৈতিকভাবে লাভবান হবে।

তার মতে, লেবাননের বৈরুত বন্দর সবসময় ইসরায়েলের হাইফা বন্দরের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়ে আসছে। বৈরুত বন্দরের বিশাল ক্ষতি ইসরায়েলের হাইফা বন্দরের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করবে।

বৈরুতের এই বিপদে দেশটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইরান, ইরাক, কুয়েত এবং কাতার। অপরদিকে, বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা নিয়ে বৈরুতে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft