বিরামপুরের শোক দিবসের আলোকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ, দোআ, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল ১৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, এসময় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল মিথুন সরকার, অফিসার ইনর্চাজ মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিরামপুর প্রেসকাবের সভাপতি শাহিনুর আলম সহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী- অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্তিত ছিলেন।
কর্মসূচিগুলোর মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধর্নির্মিত, আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধর্নির্মিত, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ, শোক র্যালী, দোআ ও আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারবর্গের আতœার মাগফিরার কামনা সহ দেশের মঙ্গল কামনায় বিশেষ দোআ অনুষ্ঠিত হয়।