1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

প্রধানমন্ত্রীর উপহার পাকা বাসগৃহ ও দোকানঘর পেলেন ভিক্ষুক নাজিম উদ্দিন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ব্যক্তিগত অর্থায়নে প্রদানকৃত “বিশেষ উপহার” পাকা বাসগৃহ ও দোকানঘরের চাবি ভিক্ষুক নাজিম উদ্দিনের হাতে হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করেন।

হস্তান্তরকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবুসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিক্ষুক নাজিম উদ্দিন নিজের থাকার জন্য ঘর তৈরি করতে ভিক্ষাবৃত্তি করে সঞ্চয় করা ১০ হাজার টাকা অসহায় মানুষদের সাহায্যার্থেগত ২১ এপ্রিল ঝিনাইগাতীর ইউএনও’র করোনা তহবিলে দান করেন। ওই গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের দানের এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। ভিক্ষুকের এমন মানবিকতা দেখে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব ভিক্ষুক নাজিম উদ্দিনকে পাকা ঘর দেওয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী নাজিম উদ্দিনের নিজ গ্রাম গান্ধীগাঁওয়ে তৈরি করা হয় পাকাঘর। পাঁচ শতাংশ জমির উপর নির্মিত এ ঘরে রয়েছে দু’টি কক্ষ, বাড়ির ওপরে রঙিন টিনের ছাউনি, দু’পাশে লোহার গ্রিল দিয়ে বারান্দা করা। রয়েছে বড় রান্নাঘর, গোসলখানা ও শৌচাগার। এছাড়াও জীবিকা নির্বাহের জন্য প্রদান করা হয়েছে একটি পাকা দোকানঘর।

ঘর হস্তান্তরকালে নাজিম উদ্দিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে বলেন, আমি স্বপ্নেও ভাবিনি পাকা বাড়িতে থাকব। আশি বছর বয়সে প্রধানমন্ত্রী আমাকে পাকা বাড়ি করে দিয়েছেন। যতোদিন বেঁচে আছি প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তোলে দোয়া করব, আল্লাহ যেন তাঁকে দীর্ঘজীবি করেন ও সুস্থ রাখেন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই ‘মানবতার মা’। তিনি প্রত্যন্ত অঞ্চলের একজন ভিক্ষুকের দান গ্রহণ করে ভিক্ষুককে ও দেশকে সম্মানিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft