1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

পল্টনে জাল টাকা তৈরির কারখানা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

ঢাকার পল্টনে একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা সংস্থার (ডিবি) গুলশান টিম। আজ বিকালে ডিবির টিম ২৫/২ পুরানা পল্টন লেনের একটি ভবনের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায়। পরে সেখান থেকে প্রায় ৫/৬ কোটি জাল টাকা তৈরি করার সামগ্রীসহ তৈরি ৫৭ লাখ টাকা জব্দ করেছে।

এছাড়া জাল টাকা তৈরির বিশেষ কাপড়, প্রিন্টিংম্যান, ম্যানেজার এবং সরবরাহকারীসহ ৪ জন পুরুষ ও ১ জন নারীকে গ্রেপ্তারও করেছে ডিবি। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন অভিযানিক দলের এক সদস্য।

ডিবির গুলশান টিমের উপ পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, পুরানা পল্টন লেনের বিএনপি পার্টি অফিসের ঠিক দক্ষিণ দিকের একটি ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা ভাড়া নিয়ে এই চক্রটি ঈদের পর থেকেই ব্যবসা করে আসছিল। ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান চালাবে এই আশঙ্কায় তারা ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করে। ঈদের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজবে না এই আশায় বড় আঙ্গিকে ব্যবসা করার উদ্দেশ্যে তারা পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বড় কারখানা স্থাপন করে। এই কারখানার অর্থদাতা শাহিন একাধিক মামলার আসামি।
ধরা পড়া অপর আসামিরাও আগে একাধিক মামলায় হাজতবাস করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিন্টম্যান হান্নান, বিশেষ কাগজ তৈরিকারক কাওসার, কারখানার ব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত আরিফ আর টাকা বিভিন্ন জায়গায় সরবরাহকারী ইব্রাহিম রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত নারীর নাম খুশি।

ডিসি বলেন, এই চক্রের সদস্যরা গত দেড় মাস ধরে এই ফ্লাট দুটিতে জাল টাকা উৎপাদন করে আসছিল। প্রতিদিন তারা সর্বোচ্চ ৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৩ লাখ জাল টাকা উৎপাদন করত। প্রতি বান্ডিলে ১ লাখ টাকা থাকতো। প্রতি ১ লাখ টাকার বাণ্ডিল তারা ৯ হাজার থেকে শুরু করে ১৩ হাজার টাকায় দেশের বিভিন্ন জেলায় পাইকারি দরে বিক্রি করতো। আর পাইকারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে সেগুলো ব্যবসায়ীদের মাধ্যমে মার্কেটে ছেড়ে দিতো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft