
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের বাজার আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, মাদ্রাসার সভাপতি মো. মাসুদ করিম প্রধান, মাদ্রাসা অধ্যক্ষ মো.সাইদুর রহমান ছাড়াও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি মাদ্রাসা চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।