
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী কর্তৃক সন্ত্রাসী কায়দায় স্বামীর বাড়ীর শয়ন ঘরের আসবাবপত্র তছনছসহ টাকা লুটপাতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে হাফিজার রহমানের সহিত দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার সুখদেবপুর গ্রামের অহিদুল ইসলামের মেয়ে অহিদা বেগমের ১২ বছর পূর্বে মুসলিমি শরীহ্ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর তাদের সংসারে দু’টি সন্তান জন্মগ্রহণ করে। স্বামী হাফিজার ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করার সুবাদে স্ত্রী অহিদা বেগম প্রায় সময়ই বাবার বাড়ীতে অবস্থান করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন গত ২১ আগষ্ট (শুক্রবার) দুপুর ১ ঘটিকার সময় অহিদা বেগম তার বাবার বাড়ী থেকে একটি হাইচ মাইক্রোবাস যোগে কয়েকজন অপরিচিত লোকসহ তার শ্বশুর বাড়ীতে আসেন। এসময় তার শ্বশুরবাড়ীতে কেউ না থাকায় সে শ্বাশুরীর শয়ন ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র তছনছসহ ভাংচুর করে। তার শ্বাশুরীর ঘরের ওয়ারড্রপের ড্রয়ারে রাখা ব্র্যাক মাইক্রোফাইন্যাস কর্মসূচী প্রগতি গাইবান্ধা শাখা হতে বিদেশে অবস্থানরত ছেলেকে পাঠানোর জন্য উত্তোলনকৃত ৪ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ওইসব তারা শ্বশুরবাড়ীর লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ব্যাপারে ২৪ আগষ্ট (সোমবার) বিকেলে হামিদা বেওয়া বাদী হয়ে অহিদা বেগম ও তার ভাই সাইম মিয়াসহ এজাহার নামীয় ৪ জন ছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন।