
গাইবান্ধার পলাশবাড়ী পৌরএলাকার উপকারভোগী ৩শ’ ২০ পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ করলেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।
শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ শ্লোগান বাস্তবায়নে ২৩ আগস্ট রবিবার সকাল থেকে দিনভর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুম চত্বরে নিরাপদ সামাজিক দুরত্ব নিশ্চিত করার মধ্যদিয়ে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় পৌর সহায়ক সদস্য খায়রুল ইসলাম ও আজাদুল ইসলাম ছাড়াও অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।