1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

নাইটক্লাবে পুলিশের অভিযানে নিহত ১৩!

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬০ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার একটি নাইটক্লাবে পুলিশ অভিযানের সময় পদদলিত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

করোনার মধ্যে লকডাউন নীতিমালা অমান্য করে নাইটক্লাব চালানোয় অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স

পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে রাজধানীর থমাস রেস্তোরাঁর দ্বিতীয় তলায় পার্টি হচ্ছিল। পুলিশ এটি বন্ধে অভিযান চালালে অন্তত ১২০ জন পালানোর চেষ্টা করে। এ সময় আহত হয় ছয়জন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন।

স্থানীয় রেডিও চ্যানেল আরপিপিকে ন্যাশনাল পুলিশের সদস্য ওর্লান্দো ভেলাস্কো বলেন, এ পরিস্থিতিতে মানুষজন যখন একই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, তখন হুড়োহুড়ি শুরু হয়, প্রত্যেকেই একে অন্যের আগে যাওয়ার চেষ্টা করছিল।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ২৩ জনকে আটক করেছে।

এ ধরনের পার্টির আয়োজনকারীদের নিন্দা জানিয়ে দেশটির নারীবিষয়ক মন্ত্রী রোজারিও সাসিয়েস্তা বলেন, এমনটা হওয়া উচিত হয়নি। আমরা একটি মহামারি ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছি। নাইটক্লাব মালিকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

লাতিন আমেরিকার দেশগুলোতে দ্বিতীয় দফায় কভিড-১৯ সংক্রমণ চলছে। গত মার্চে পেরুতে নাইটক্লাব ও বার বন্ধের নির্দেশ দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft