1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ধামরাইয়ে ত্রাণসহ আ‘লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

বাড়িতে সরকারি ত্রাণসামগ্রী রাখার অপরাধে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মিজানুর রহমান মিজুরকে আটক করেছে র‌্যাব-৪।

গতকাল মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে আজ বুধবার সকালে তাকে ধামরাই থানায় হস্তান্তর করে র‌্যাব। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

আটকের সময় মিজানুর রহমানের ঘর থেকে ৩৫ ব্যাগ ত্রাণসামগ্রী উদ্ধার করে র‌্যাব-৪-এর সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ ত্রাণসামগ্রী হিসেবে বিনামূল্যে যাদবপুর ইউনিয়নের বন্যাদুর্গতদের জন্য ১০০ ব্যাগ ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হয়। এর প্রতিটি ব্যাগে ১০ কেজি চাল, এক কেজি তেল, দুই কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ ও এক প্যাকেট নুডুলস রয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ ওই ইউনিয়নে কিছুসংখ্যক বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

র‌্যাব-৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বলেন, ‘সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর বাড়িতে রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করি। এ সময় তার বাড়ি থেকে ৩৫ ব্যাগ তথা ৫৬০ কেজি ত্রাণসামগ্রী উদ্ধার করি এবং তাকে আটক করি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ (১) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন ‘

এ বিষয়ে যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ‘আমার নিজ ওয়ার্ডে ত্রাণ দেওয়ার জন্য ৩৫ বস্তা ত্রাণ ইউএনও স্যারকে জানিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। আমি রাজনৈতিকভাবে সরযন্ত্রের শিকার হয়েছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft