1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ঢাকা-দিল্লি সম্পর্ক আরও গভীর হচ্ছে: ইনু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হাসানুল হক ইনু বুধবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

১৯৭১ সাল থেকে ভারতকে ‘পুরানো এবং পরীক্ষিত বন্ধু’ হিসেবে অভিহিত করে ইনু বলেন, এটি পুরানো বন্ধু শ্রিংলার সাথে একটি বৈঠক ছিল।

শ্রিংলার বর্তমান সফরকে ‘অর্থবহ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বর্তমান সরকারের আমলে আরও গভীর হচ্ছে।’

রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে ইনু বলেন, করোনা মহামারির মধ্যে দু’দেশের মধ্যে সহযোগিতামূলক অনেক প্রচেষ্টা অব্যহত রয়েছে।

সার্ক নেতাদের ভার্চুয়াল সভার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারত ও বাংলাদেশ কাজ করছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করা শ্রিংলা চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন।

পররাষ্ট্রসচিব হিসাবে তিনি এ বছর মার্চ মাসে প্রথম ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর আজ (বুধবার) ঢাকা ত্যাগ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। ইউ.এন.বি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft