1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

ড. বিজন কুমার চলে যাওয়া দেশের অপূরণীয় ক্ষতি: ডা. জাফরুল্লাহ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

দেশের শ্রমবাজারে বিদেশি ৫ লক্ষ শ্রমিক কাজ করতে পারলে ড. বিজন কুমার শীল কেন পারবেন না বলে প্রশ্ন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার রাতে এক অনলাইন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের দেশে জয়েন্টভেনচার আছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্রের লোক আসছে কাজ করতে। ভারতের পাঁচ লাখ লোক বাংলাদেশে কাজ করে। তাহলে সে (বিজন কুমার শীল) কেন পারবে না?’

গত কয়েকদিনে গণমাধ্যমে তার সিঙ্গাপুর চলে যাওয়ার বিষয়ে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যাচার বলে দাবি করেন ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘কেন চলে যাবে? বাংলাদেশ সরকার যদি তাড়িয়ে দেয় সেটা ভিন্ন কথা।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তার (ড. বিজন কুমার শীল) মতো লোক যদি চলে যায়, বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে, গবেষণা স্তিমিত হয়ে যাবে। আমাদের সবার সহযোগিতা করা উচিত, সে যেন দেশে কাজ করতে পারে।’

বাংলাদেশে কাজ করতে তার কোনো আইনি বাধা আছে কি না-এমন প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, ‘সে জন্মসূত্রে বাংলাদেশি। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে না বিধায় সে দেশে কাজ করার সময় তার বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে হয়েছিল। সিঙ্গাপুরের নাগরিক সারা পৃথিবীতে কাজ করতে পারে। তবে কাজ করতে হলে সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগে। আগস্টের ১০ তারিখ আমরা তার অনুমতির জন্য আবেদন করেছি।’

গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে-এমন খবরও অস্বীকার করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের এখানে তার দুটি পদ আছে। সে আমাদের গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমাদের ফার্মাসিউটিকালের প্রধান। তার মতো লোককে পাওয়া যেকোনো দেশের জন্য সম্মানজনক।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আরও বলেন, ‘একটা শ্রেণি তাকে তাড়িয়ে দিতে চায়। এ দেশে ভালো কাজ তো করতে দেয় না। পাঁচ মাস আগে আমরা এন্টিবডি উদ্ভাবন করলাম, অথচ পারমিশন পাই না।’

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দেশে করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের উদ্ভাবক দলের প্রধান অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীল। ২০০২ সালে সিঙ্গাপুরের সিভিল সার্ভিসে যোগদানের সময় বাংলাদেশের নাগরিকত্ব সমর্পণ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি। ওয়ার্ক পারমিট ভিসায় তিনি বাংলাদেশে এসেছিলেন। ১ জুলাই সে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

এ বিষয়ে ড. বিজন কুমার শীল বলেন, ‘সিঙ্গাপুর সিভিল সার্ভিসে যোগদানের নিয়ম অনুযায়ী আমাকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে সেই দেশের নাগরিকত্ব নিতে হয়েছে। আমার বাড়ি ও জন্মস্থান বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমার ভিসার মেয়াদ আরও এক বছর আছে।’

১৯৬১ সালে নাটোরের এক কৃষক পরিবারে জন্ম নেন ড. বিজন কুমার শীল। তিনি বনপাড়া সেন্ট জোসেফ স্কুল থেকে এসএসসি ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক পাস করেন তিনি। অণুজীব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয় থেকেই। পরে কমলওয়েলথ স্কলারশিপ নিয়ে ‘শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি’ বিষয়ে পিএইচডি করেছেন যুক্তরাজ্যের দ্য ইউনিভার্সিটি অব সারে থেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft