
বেপরোয়া বাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সিএনজি অটোরিকশার ৭ জনের প্রাণ কেড়ে নিলো। ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (০৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনেটে জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এসএম সেলিম বলেন, জামালপুরগামী রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।