
কুমিল্লা চৌদ্দগ্রামে তিশা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন।
নিহত ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি জেলার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাতিসা এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে ঘটনার দিন দুপুর ১টার দিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই জয়নাল আবেদিন।
তিনি জানান, বাসটি চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই ঘটনা ঘটে।
এদিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই জয়নাল আবেদিন।