1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

চীনে নতুন রোগ ‘বিউবোনিক প্লেগ’: রোগী মৃত্যুর পর গ্রাম লকডাউন

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বিউবোনিক প্লেগে চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এক ব্যক্তির মৃত্যুর পর সেখানকার একটি গ্রাম লকডাউন করেছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি দেহে রক্ত সঞ্চালন ব্যবস্থা বিকল হয়ে মারা যান। তবে তিনি কীভাবে প্লেগ আক্রান্ত হলেন, তা জানানো হয়নি।

ইনার মঙ্গোলিয়ার বাওতো পৌর স্বাস্থ্য কমিশন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, গত রবিবার (২ আগস্ট) বাওতো শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ একজনের মৃত্যুর খবর পায়। পরে ওই ব্যক্তি বিউবোনিক প্লেগ আক্রান্ত ছিলেন বলে বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গেছে।

তবে গ্রামের সব বাসিন্দার প্লেগ পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত কাউকে এই রোগে আক্রান্ত পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

বাওতো পৌর স্বাস্থ্য কমিশন বলছে, মারা যাওয়া রোগীর নিবিড় সংস্পর্শে আসা ৯ জন এবং তাদের সংস্পর্শে আসা আরও ২৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের সবার প্লেগ পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।

কর্তৃপক্ষ রোগটির বিস্তার ঠেকাতে সুজি সিনকুন গ্রাম ‘অবরুদ্ধ’ করেছে বলে জানিয়েছে সিএনএন। মারা যাওয়া ব্যক্তি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। গ্রামের বাসিন্দাদের বাড়িঘর প্রতিদিন জীবাণুমুক্ত করার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।

এই বছর চীনের ইনার মঙ্গোলিয়ার বায়ান্নুর শহরে গত জুলাই মাসের শুরুর দিকে প্রথম এক পশুপালকের দেহে বিউবোনিক প্লেগ ধরা পড়ে। এরপর আরও একজনের প্লেগ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ইনার মঙ্গোলিয়া। এবার সেখানকারই আরেক গ্রামে বিউবোনিক প্লেগে প্রথম একজন মারা গেল।

বিউবোনিক প্লেগ ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ। ইঁদুর বা এ জাতীয় প্রাণীর মৃতদেহ এবং মল-মূত্র থেকে মাছি বাহিত হয়ে মানুষের দেহে এ ব্যাক্টেরিয়া প্রবেশ করে। এ রোগের লক্ষণ প্রবল জ্বর, শীতের অনুভূতি, বমি বমি ভাব, দুর্বলতা এবং ঘাড়, বগল ও কুঁচকির লাসিকাগ্রন্থি ফুলে ব্যথা হওয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft