1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল ধ্বংস ও জরিমানা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস ও মজুদ-বিপণনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাট-বাজারে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রয় ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কর্মকর্তা নাজির হোসেন। এসময় কয়েকটি দোকান হতে ৬০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। কারেন্ট জাল মজুদ ও বিপণনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ প্রয়োগে তিন জন ব্যবসায়ীর নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ সহায়তা করে।

উল্লেখ্য, প্রতিটি অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল বিপণন ও মজুদ না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হলেও অসাধু ব্যবসায়ীরা গোপনে তা করছে। গত ২৩ জুলাই গোবিন্দগঞ্জের গোলাপবাগ হাট-বাজারে অনুরূপ অভিযান পরিচালনা করে ব্যবসায়ী রেজাউল করিমকে ৫ হাজার ও সাইদুর রহমানকে ৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft