1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

গাইবান্ধায় নদী ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে সিপিবি’র মিছিল-সমাবেশ অনুুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

নদী ভাঙ্গনরোধে কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদী শাসন প্রকল্পে দুর্নীতি লুটপাট বন্ধ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ সকলের পুনর্বাসনের দাবিতে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকাল ১১টায় শহরের ডিবি রোডে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলা কমিটি।

পার্টির সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, সদর উপজেলা সিপিবি’র সদস্য গুলবদন সরকার, জাহাঙ্গীর মন্ডল, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সদর উপজেলার ঐতিহ্যবাহী কামারজানি বন্দর নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। পানি উন্নয়ন বোর্ডের নদী শাসন প্রকল্পে দুর্নীতি লুটপাটের কারণে প্রতিবছর কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় হচ্ছে। তারা অবিলম্বে নদী ভাঙ্গনরোধে কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বিনামূল্যে বীজ-সার সরবরাহসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft