
শনিবার সকালে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলার পবনাপুর উৎপাদনকারী ইউনিয়ন ফেডারেশন আয়োজনে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়ধীন স্ট্রাটেজিক পার্টনারশিপ কনভের্নিং এন্ড কনভেন্সিং প্রকল্প পাথওয়ে-৩ এর সহযোগিতায় পবনাপুর ইউপি’র ক্লিনিক পাড়া বাজার হতে আর্মির বাজার পর্যন্ত ২ কি. মি. রাস্তার দু’পাশে ২৫০০ হাজার বাসক চারা রোপন কাজের উদ্বোধন করেন পবনাপুথ ইউপি চেয়ারম্যান মো. শাহ্ আলম মন্ডল ছোট বাবা। এসময় গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন, পবনাপুর উৎপাদনকারী ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মোছা. শামছুন্নাহার বেগমসহ কৃষক নেতা এলএসপি আব্দুল কুদ্দুস ফেডারেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার কিশোরগাড়ী ও মহদীপুর ইউনিয়নের উৎপাদনকারী ইউনিয়ন ফেডারেশন আয়োজনে বাসক চারা রোপন করা হয়।