1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

গাইবান্ধায় কথিত হত্যা ও লাশ গুমের ৯ বছর পর গৃহবধু জীবিত উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১০৪ বার পড়া হয়েছে

কথিত হত্যা ও লাশ গুমের শিকার এক গৃহবধুকে ৯ বছর পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে গাইবান্ধা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রংপুর জেলার শালবন এলাকা থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধুকে। পুলিশ বলছে আসামীদেরকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। আর উদ্ধার হওয়া গৃহবধু বলছে স্বামীর অত্যাচারে এতদিন পালিয় ছিলেন তিনি।

১৪ আগস্ট শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর থানার ওসি খান মো.শাহরিয়ার জানান, সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের সাথে বিয়ে হয় একই এলাকার রৌশন আরা বেগম রিক্তার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রিক্তার উপর অত্যাচার করতে থাকে শ্বশুর বাড়ির লোকেরা। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হয় রিক্তা। এ ঘটনায় রিক্তার স্বামী ও তার সহযোগীরা রিক্তাকে হত্যা করে লাশ গুম করেছে বলে গাইবান্ধা সদর থানায় মামলা করে রিক্তার বড় বোন মোছা মুক্তা বেগম। মামলায় আসামী করা হয় রিক্তার স্বামী রফিকুল ইসলামসহ ৪ জনকে।

মামলায় উল্লেখ করা হয়, রিক্তার স্বামী যৌতুকের জন্য রিক্তাকে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্য করে লাশ গুম করেছে রিক্তার স্বামী রফিকুল ইসলাম। এ অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন কারাবরন করতে হয় রিক্তার স্বামীসহ অন্য আসামীদের। রিক্তার স্বামী কিছুদিন আগে গাইবান্ধা সদর থানায় এসে জানায় মিথ্যা অভিযোগে তাদেরকে হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোন এক স্থানে আত্নগোপন করে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রিক্তার খোজ করতে থাকে। এক পর্যায়ে গত রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে পুলিশ।

তবে গৃহবধু রিক্তা জানায়, স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে সে এতদিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। রৌশন আরা বেগম রিক্তা বর্তমানে গাইবান্ধা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft