1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশেরহাট এলাকায় প্রাইভেটকার ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুইজন।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), তার স্ত্রী বিলকিস বেগম (৪৫), ছেলে বিল্লল হোসেন (২৫) ও প্রাইভেটকারের চালক।

আহতরা হলেন- মজিবুর রহমানের ছেলে জয়নব (৯) ও প্রাইভেটকার চালকের সহকারী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজার এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি’র একটি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের পাঁচ যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেরুল ইসলাম বাংলানিউজকে জানান, হাসপাতালে নেওয়ার আগেই বিল্লাল হোসেন ও প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান ও বিলকিস বেগমের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft