1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কলম্বিয়ায় সন্ত্রাসীদের সহিংসতায় নিহত ১৭

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

কলম্বিয়ায় চোরাকারবারি, সন্ত্রাস, মানবপাচার চক্র ও সাবেক ফার্ক গেরিলা অনুসারীদের মধ্যে সঙ্গে সংঘাতে ১৭ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়র্টাস।

খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয়জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।

সেনাবাহিনীর হারকিউলিস টাস্ক ফোর্সের কমান্ডার জেনারেল নাইরো মার্টিনেজ নারিনোয় হত্যাকাণ্ড প্রসঙ্গে স্থানীয় ক্যারাকোল রেডিওকে বলেছেন, ‌’নিহতরা কোন সংগঠনের অংশ নাকি পরিবারের সদস্য আমরা এখনো তা জানি যায়নি।’

এ ঘটনায় টুইট বার্তায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। তিনি বলেছেন, ‌’মাদক পাচার ও সন্ত্রাসবাদের মাধ্যমে পরিচালিত সহিংসতায় মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।’

কয়েক দশক ধরে কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে । এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। গত সপ্তাহেও নারিনো প্রদেশে অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে অন্তত আটজন মারা গেছেন। ১১ আগস্ট এর পার্শ্ববর্তী ক্যালি শহরে হত্যা করা হয়েছে আরও পাঁচজনকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft