1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কওমী মাদরাসাসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: পীর চরমোনাই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে দেশের সব কওমি মাদরাসাসহ স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর চরমোনাই বলেন, দেশের সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অফিস-আদালত, হাট-বাজার, কল-কারখানা, ব্যাংক-বীমা সবই স্বাভাবিকভাবে চলছে। এ ক্ষেত্রে কওমী মাদরাসার কিতাব বিভাগসহ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও খুলে দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অপুরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

পীর চরমোনাই বলেন, সরকার যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয় তাহলে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাধারা থেকে পুরুপুরি ঝরে যেতে পারে, অনেকে শিক্ষার্থী বিপথগামী হতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্যে অপুরনীয় ক্ষতির কারণ হবে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো পরিচালনার ব্যাপারে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম সরকারকে আশ্বস্ত করেছেন। করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ফলে কওমী ছাত্র-ছাত্রীরা সীমাহীন ক্ষতির মুখে পড়ে। এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া জরুরি। আশা করি সরকার বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft