1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

আমরা আগে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

প্রথমে করোনা যোদ্ধা চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব কার্যক্রমের সাথে আমরা রয়েছি। করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হলে উন্নত সব দেশের সাথে যাতে আমরাও পাই, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি।

গতকাল বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গোপালগঞ্জে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে বলেও এ সময় জানান মহাপরিচালক।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, যেদিন ইউরোপ ভ্যাকসিন পাবে, সেদিন আমরাও পাব। এ বিষয় নিয়ে সেদিনও সচিবালয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমাদের বলেছেন, করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সাথে সাথে যাতে বাংলাদেশ পায়, সেই বিষয়ে লক্ষ রাখতে। আমরা আগে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft