1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

আজ থেকে একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

আজ রবিবার থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সকাল ৭টা থেকে শিক্ষার্থীরা www.xiclassadmission.gov.bd—এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওরক্যাশ ও রকেটের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়েও আজ থেকে www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

আগের বছরগুলোর মতোই চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি’স হাই স্কুল অ্যান্ড কলেজ এই অনলাইন ভর্তির বাইরে থাকবে। তাদের ভার্চুয়াল ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘শিক্ষার্থীদের অনুরোধ করব, তারা যেন সর্বোচ্চসংখ্যক কলেজ পছন্দ করে। এতে তাদের পক্ষে প্রথম পর্যায়েই কলেজ পাওয়া সম্ভব হবে। আর শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট বোর্ডগুলোর কর্মকর্তারাও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সমস্যা সমাধান করবেন।’

গত বছরের মতো এবার এসএমএসের মাধ্যমে ভর্তি আবেদনের সুযোগ নেই। শুধু অনলাইনে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। প্রথম পর্যায়ে আজ থেকে ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের আবেদন বাতিল হবে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে একই দিন রাত ৮টায়ই। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চায়ন ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে।

তৃতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন করতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft