1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

২০২১ সালের আগে করোনার টিকা প্রত্যাশা করবেন না: হু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় বসে নেই চিকিৎসাবিজ্ঞানীরা। করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্যে নিরন্তর গবেষণা করছেন তারা।

ইতোমধ্যে বেশ কয়েকটি টিকার অগ্রগতি মানুষের মনে আশার সঞ্চার করেছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে করোনার টিকা সহজলভ্য হবে বিশ্বে।

কিন্তু বুধবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান ২০২১ সালের প্রথম চার মাসের আগে করোনার টিকা পাওয়ার প্রত্যাশা না করার আহ্বান জানিয়েছেন।

এর ব্যাখ্যায় রায়ান বলেছেন, ‘করোনার টিকা আবিষ্কারের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি করেছি। বেশ কয়েকটি টিকা তৃতীয় ধাপে আছে; ট্রায়াল চলছে। এগুলোর একটাও এখনো ব্যর্থ হয়নি। সবগুলোই মানবদেহের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম। কিন্তু প্রকৃত সত্য হলো, টিকাগুলো বিশ্বব্যাপী সহজলভ্য হতে ২০২১ সালের প্রথম কয়েক মাস লাগবে।’

তবে আশাবাদ ব্যক্ত করে রায়ান এ কথাও বলেছেন, ‘এরপর হয়তো বিশ্বের সব মানুষের কাছেই  করোনার টিকা পৌঁছে যাবে।’

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৯৫৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ২২ হাজার ৮৯৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯২ লাখ ১১ হাজার ৯৯৩ জন। সূত্র- আল জাজিরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft