1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

১৯ জুলাই থেকে প্রতিদিনই ‘ভার্চুয়াল চলবে’ আপিল বিভাগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালে সপ্তাহে ৫ দিন মামলার শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী ১৯ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিলে থাকা মামলার নিয়মিত কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

করোনার কারণে প্রথমবারের মতো গেল সোমবার (১৩ জুলাই) সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়ালে মামলার শুনানি শুরু হয়েছে। এর পরের দিনই সপ্তাহে ৫ দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভার্চুয়ালে পরিচালনার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন প্রদান করেছেন। এই সময় কোর্টের আপিল বিভাগের স্বাভাবিক কার্যক্রম চলবে। আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে (১টা ১৫ মিনিট) সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft