1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমির হোসেন আমু

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে। তিনি সদ্যপ্রয়াত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্থলাভিষিক্ত হলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৫ জুলাই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ২৩ দফার ভিত্তিতে বাম প্রগতিশীল জোট ১১ দল, আওয়ামী লীগ, জাসদ ও ন্যাপ মিলে ১৪ দলীয় জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে থেকে রাজপথে জোট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল এসব দল। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কয়েকটি বৈঠকও করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে মুখপাত্রের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম।

করোনাভাইরাস ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি গত ১৩ জুন মারা যান।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগ পর্যন্ত জোটের মুখপাত্র হিসেবে মোহাম্মদ নাসিমই ১৪ দলের বৈঠক আয়োজনসহ বক্তৃতা-বিবৃতি দিয়ে আসছিলেন। করোনা সংকট শুরু হওয়ায় পর কর্মহীন মানুষের মধ্যে ১৪ দলের পক্ষে স্বল্পপরিসরে যে ত্রাণ কার্যক্রম চলছিল- সেটাও চলছিল নাসিমের মাধ্যমে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনসহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সময় সময় জোটের সর্বশেষ অবস্থানও জানিয়ে আসছিলেন তিনি। তবে নাসিমের মৃত্যুর পর থেকে জোটের এসব কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft